▶️পদ্ধতি:
১। চকলেট ছোট ছোট টুকরো করে কেটে নিন (যাতে সহজে গলে যায়)।
২। ক্রিমকে শুধু হালকা ফুটন্তের আগ পর্যন্ত গরম করুন (bubble উঠবে, কিন্তু জোরে ফুটবে না)।
৩। গরম ক্রিম চকলেটের উপর ঢেলে দিন, ২ মিনিট ঢেকে রাখুন।
৪। তারপর আস্তে আস্তে স্প্যাচুলা বা হুইস্ক দিয়ে মেশান। (বেশি জোরে নেড়েচেড়ে ফেনা করবেন না)।
৫। চাইলে শেষে একটু বাটার (১ টেবিল চামচ) বা গ্লুকোজ সিরাপ দিলে সুন্দর গ্লসি (চকচকে) হবে।
▶️টেম্পারেচার কন্ট্রোল:
১। খুব গরম ক্রিম বা খুব ঠান্ডা চকলেট একসাথে দিলে গ্যানাশ দানা দানা হয়ে যেতে পারে।
২। যদি curdle হয়ে যায় → hand blender দিয়ে blend করলে আবার স্মুথ হয়ে যাবে।
▶️সংরক্ষণ
১। এয়ারটাইট কন্টেইনারে রেখে ফ্রিজে ৭ দিন পর্যন্ত রাখা যায়।
২। ফ্রিজারেও রাখা যায় ১ মাসের বেশি। ব্যবহার করার আগে হালকা গরম করে নেড়ে নিতে হবে।



